হোম › যাকাত ক্যালকুলেটর

যাকাত ক্যালকুলেটর (২০২৬)

নিসাব পরিমাণ সম্পদ পুরো এক চান্দ্র বছর আপনার কাছে থাকলে তার আড়াই শতাংশ (২.৫%) যাকাত দিতে হয়। আজকের স্বর্ণ বা রূপার দাম আর আপনার সম্পদের পরিমাণ লিখুন — হিসাব এই পেজেই হবে, কোনো তথ্য কোথাও পাঠানো হয় না।

নিসাব দেখতে প্রতি গ্রামের দাম লিখুন।

হিসাব শুধু এই পেজেই হয় — কোনো তথ্য কোথাও পাঠানো বা রাখা হয় না।

আপনার নিজের হিসাব থেকে এগুলো আপনাআপনি পূরণ হোক, আর আগের হিসাবও থাকুক — চান? ফ্রি অ্যাকাউন্ট খুলুন

সবাই যা জানতে চান

নিসাব কী?

যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়, সেটাই নিসাব: ৮৭.৪৮ গ্রাম (সাড়ে ৭ তোলা) স্বর্ণ বা ৬১২.৩৬ গ্রাম (সাড়ে ৫২ তোলা) রূপার দাম। অনেক আলেম রূপার নিসাব ধরতে বলেন, কারণ এটা কম — তাই বেশি মানুষ যাকাত দেওয়ার সুযোগ পান।

কোন কোন সম্পদ হিসাবে ধরতে হয়?

নগদ টাকা, ব্যাংক ও মোবাইল ওয়ালেটের টাকা, ডিপিএস ও সঞ্চয়পত্র, স্বর্ণ-রূপা, শেয়ার, ব্যবসার বিক্রয়যোগ্য মাল, আর অন্যের কাছে পাওনা যা ফেরত পাওয়ার আশা আছে। থাকার বাড়ি, গাড়ি আর সংসারের জিনিসপত্র ধরা হয় না।

ঋণ বাদ দেওয়া যাবে?

এখন পরিশোধ করতে হবে এমন ঋণ বাদ দেওয়া যায়। দীর্ঘমেয়াদি ঋণের ক্ষেত্রে কতটা বাদ দেবেন, একজন আলেমের কাছে জেনে নিন।

আজকের স্বর্ণের দাম কোথায় পাব?

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষিত প্রতি গ্রামের বিক্রয় মূল্য ব্যবহার করুন। ১ ভরি = ১১.৬৬৪ গ্রাম।

আজই শুরু করুন — একদম ফ্রি

কোনো বিজ্ঞাপন নেই, ব্যাংকের পাসওয়ার্ড লাগে না, যেকোনো ফোনে চলে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন