গোপনীয়তা ও শর্তাবলি
আমরা কী রাখি
আপনার নাম, ইমেইল, নিরাপদভাবে হ্যাশ করা পাসওয়ার্ড, আর আপনি যে হিসাব লেখেন (ওয়ালেট, লেনদেন, বাজেট, লক্ষ্য, দেনা-পাওনা, বিল, সমিতি, বাকির খাতা)। আমরা SMS পড়ি না, বিকাশ-নগদ-রকেট বা ব্যাংকের পাসওয়ার্ড চাই না, কোনো ব্যাংকের সাথে যুক্ত হই না।
কীভাবে ব্যবহার করি
শুধু আপনার হিসাব আপনাকে দেখাতে আর আপনি যে ইমেইলগুলো চালু রাখেন সেগুলো পাঠাতে (অ্যাকাউন্ট চালু, লগ ইন কোড, পাসওয়ার্ড রিসেট, বাজেট সতর্কতা, বিল ও ধার ফেরতের রিমাইন্ডার, মাসিক সারাংশ)। প্রতিটি অ্যাকাউন্ট শুধু নিজের তথ্য দেখে, পরিবারের হিসাব দেখেন শুধু তার সদস্যরা।
আমরা যা কখনো করি না
কোনো বিজ্ঞাপন নেই, আপনার তথ্য বিক্রি বা কাউকে দেওয়া হয় না, AI দিয়ে আপনার হিসাব বিশ্লেষণ করা হয় না।
সবকিছু আপনার হাতে
সেটিংস থেকে যেকোনো সময় সব তথ্য (JSON বা CSV) ডাউনলোড করুন। সেটিংস থেকে অ্যাকাউন্ট মুছলে আপনার অ্যাকাউন্ট ও সব হিসাব চিরতরে মুছে যায়।
শর্তাবলি
Flow ব্যক্তিগত হিসাব রাখার একটা ফ্রি টুল, যেমন আছে তেমনভাবে দেওয়া। এটা আর্থিক বা ধর্মীয় পরামর্শ নয়, ব্যাংকও নয়। পাসওয়ার্ড গোপন রাখুন। এই শর্তাবলি হালনাগাদ হতে পারে; নিচের তারিখে সর্বশেষ সংস্করণ দেখা যাবে।
সর্বশেষ হালনাগাদ: ২০২৬-১১-২৬
আজই শুরু করুন — একদম ফ্রি
কোনো বিজ্ঞাপন নেই, ব্যাংকের পাসওয়ার্ড লাগে না, যেকোনো ফোনে চলে।
ফ্রি অ্যাকাউন্ট খুলুন