হোম › পরিবারের হিসাব

সংসারের হিসাব, পরিবারের সবাই মিলে

বেশিরভাগ পরিবারে সংসারের খরচ একজন করেন না — কেউ বাজার করেন, কেউ বিল দেন, কেউ বাবা-মাকে টাকা পাঠান। Flow এর পরিবারের হিসাবে সবকিছু এক জায়গায় থাকে, আর সবাই দেখতে পান।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

ইমেইলে দাওয়াত দিন

একটা পরিবারের হিসাব খুলে স্বামী/স্ত্রী, বাবা-মা বা ভাইবোনকে ইমেইলে যুক্ত করুন। তারা নিজের অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড দিয়ে যোগ দেবেন।

কে কী করতে পারবেন, আপনি ঠিক করুন

কেউ দেখতে ও লিখতে পারবেন, কেউ শুধু দেখতে — যেমন বাবা-মা বা হিসাবরক্ষকের জন্য।

আপনার নিজের হিসাব আপনারই থাকবে

পরিবারের হিসাব আর আপনার নিজের হিসাব আলাদা। এক চাপে বদলাতে পারবেন; পরিবারের কেউ আপনার নিজের হিসাব দেখবেন না।

সবাই যা জানতে চান

কতজন যোগ দিতে পারবেন?

যতজন দরকার।

পরিবারের হিসাবের বাজেট সতর্কতা কে পাবেন?

যিনি পরিবারের হিসাবটা খুলেছেন, বাজেট ও বিলের ইমেইল তার কাছে যাবে।

আরও দেখুন

আজই শুরু করুন — একদম ফ্রি

কোনো বিজ্ঞাপন নেই, ব্যাংকের পাসওয়ার্ড লাগে না, যেকোনো ফোনে চলে।

ফ্রি অ্যাকাউন্ট খুলুন